× Banner
সর্বশেষ
কৃষিভিত্তিক শিল্প ও অ্যাগ্রো বিজনেসে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সরকারি দেবেন্দ্র কলেজের গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরলেন পর্যটনমন্ত্রী বাংলাদেশকে উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য সরকারের: প্রযুক্তিমন্ত্রী আবহাওয়ার সতর্কবার্তাবঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শেষ হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’

ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬

ক্রীড়া ডেস্ক: অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে তাকে বাদ দিয়েছিল। গ্লেন ম্যাক্সওয়েলকে ছাড়াই তারা ঘোষণা করেছিল ১৫ সদস্যের দল। তবে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য হার্টহিটার এই ব্যাটসম্যানকে দলে রেখেছেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা।

ম্যাক্সওয়েলকে রেখে বৃহস্পতিবার ১৩ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ম্যাক্সওয়েলের সঙ্গে দলে ফিরেছেন আরেক হার্টহিটার ব্যাটসম্যান ক্রিস লিনও। গত মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি তিনি।

এ ছাড়া স্কট বোল্যান্ড, ট্রাভিস হেড, মইসেস হেনরিকস ও শন মার্শও দলে রয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা উসমান খাজা, জশ হ্যাজেলউড ও মিচেল মার্শ অবশ্য দলে জায়গা পাননি।

নিয়মিত অধিনায়ক স্টিভেন স্মিথকে বিশ্রাম দেওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে বাকি তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবেন ডেভিড ওয়ার্নার।

অস্ট্রেলিয়ার টিটোয়েন্টি স্কোয়াড:

ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), অ্যারন ফিঞ্চ, শন মার্শ, ট্রাভিস হেড, ক্রিস লিন, গ্লেন ম্যাক্সওয়েল, মইসেস হেনরিকস, পিটার নেভিল (উইকেটরক্ষক), জেমস ফকনার, জন হ্যাস্টিং, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও স্কট বোল্যান্ড।

প্রথম টিটোয়েন্টি– ৬ সেপ্টেম্বর, পাল্লেকেলে।

দ্বিতীয় টিটোয়েন্টি– ৯ সেপ্টেম্বর, কলম্বো।


এ ক্যটাগরির আরো খবর..