বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ

মৌলভীবাজারে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

নয়ন লাল দেব, মৌলভীবাজার প্রতিনিধিঃ  মৌলভীবাজারে বাংলাদেশ মানবাধিকার কমিশন মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে ১০ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় মৌলভীবাজার পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সংগঠনের জেলা কমিটির সভাপতি এড. কিশোরী পদ দেব শ্যামলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন আহমদ চৌধুরীর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি ডাঃ এ কে জিল্লুল হক, কেতকী রঞ্জন ভট্টাচার্য, যুগ্ম-সম্পাদক এড. সঞ্জয় কান্তি বিশ্বাস, এড. বিষ্ণু পদ ধর, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাহেদ আলী, আইন বিষয়ক সম্পাদক চৌধুরী মোহাম্মদ মেরাজ, সাংস্কৃতিক সম্পাদক নয়ন লাল দেব, সদস্য ডাঃ পলক দেব, তপন দত্ত, কেয়া সিনহা, নির্মল কান্তি সুত্রধর, মোঃ ফয়েজ আলী প্রমুখ।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।