× Banner
সর্বশেষ
শার্শার বসতপুরে মাটি খুঁড়ে যুবকের লাশ উদ্ধার পরকীয়ার জেরে হত্যার অভিযোগ” আটক ৪ শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন রোডক্র্যাশ রোধে আইনের কঠোর প্রয়োগ আবশ্যক: এমপি নওশাদ জমির সহিংসতা, হতাশা ও অন্ধকার ভবিষ্যৎ থেকে দূরে রাখার সবচেয়ে কার্যকর উপায় শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনকল্যাণমুখী ও কর্মসংস্থানবান্ধব প্রকল্প গ্রহণ করা হবে -অর্থমন্ত্রী ডিজিটাল লিটারেসির পাশাপাশি নৈতিক শিক্ষায়ও শিক্ষিত করে গড়ে তুলতে হবে -তথ্যমন্ত্রী গোপালগঞ্জ জেলার প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা সংসদ সদস্যদের পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই: পার্বত্য মন্ত্রী আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে – সেতুমন্ত্রী পাইকগাছায় পেশাগত অধিকার প্রতিষ্ঠায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

শার্শায় ভোকেশনাল পরীক্ষায় নকলের মহা উৎসব

admin
হালনাগাদ: রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় কারিগরি শিক্ষার বোডের অন্তভূক্ত নবম শ্রেনীর ভোকেশনাল সমাপনি পরীক্ষায় অংশগ্রহনকারী পরীক্ষার্থীরা শিক্ষকদের সামনেই প্রকাশ্যে নকলে মেতে উঠেছে । নিয়মের সব কিছু উপেক্ষা করে এভাবে বই দেখে লিখলেও যেন দেখার কেউ নেই।

সরকারের সংশিষ্টরা যখন শিক্ষা ক্ষেত্রে অনিয়মন ও নকল প্রতিরোধে উঠে পড়ে লেগেছে ঠিক তখন শিক্ষকদের সহযোগীতায় অবাধে নকলের এই মহাউৎসব অবাক করেছে সমাজের সচেতন মানুষদের। বিষয়টি নিয়ে দায়িত্বশীল কর্মকতারা অনেকটা অবাক হলেও যেন কোন অনুসুচনা নেই পরীক্ষা নিয়ন্ত্রকদের।

রোববার(২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় কারিগরি শিক্ষার নবম শ্রেনীর সমপনি পরীক্ষা কেন্দ্র শার্শা পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৩ নাম্বার হল রুমে গিয়ে দেখা যায়, সেখানে দায়িত্ব পালন করছেন শিক্ষক নাসির উদ্দিন।   প্রায় সকল পরীক্ষাথীদের সাথেই রয়েছে স্কুল ব্যাগ। তারা শিক্ষকের সামনেই ব্যাগ থেকে বই বের করে অবাধে তা দেখে দেখে লিখছে।

জানা যায়,কারিগরি পরীক্ষার গুরুত্ব কোন অংশে কম না। পরবর্তীতে এই পরীক্ষার ২৫% মার্ক এসএসসি বোর্ড পরীক্ষায় যোগ হবে। শার্শা উপজেলার ৩টি স্কুলের পরীক্ষার্থীদের নিয়ে একটি কেন্দ্র তৈরী করে সেখানে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে মারাত্বক আর একটি অনিয়ম  ধরা পড়েছে এই পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষায় নিজের প্রতিষ্ঠান বা কেন্দ্রের অন্তভুক্ত প্রতিষ্ঠান সমুহের কোন শিক্ষক ওই কেন্দের অনাভ্যন্তরীন ব্যবহারিক পরীক্ষায় নিয়োগ হতে পারবে না বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড কর্তৃক এমন নির্দেশনা থাকলেও এখানে সে নিয়ম মানা হয়নি। নিজ কেন্দ্রের প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়োগ দিয়েছেন কেন্দ্র সচিব কামরুজ্জামান। সচেতন মানুষের ধারণা এ অনিয়মের ফলে আবাধে পরীক্ষার্থীরা নকলের সুযোগ পাচ্ছে।

কেন্দ্র সচিব উপজেলা নির্বাচন অফিসার কামরুজ্জামান জানান, বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড কর্তৃক নতুন কোন নির্দেশনা তিনি হাতে না পাওয়াতে পূর্বের নিয়মে নিজেদের ও কেন্দ্রের অন্তভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের পরীক্ষায় নিয়োগ দিয়েছেন। এসময় শিক্ষক ও তার  উপস্থিতে কিভাবে অবাধে নকল চলছে এমন প্রশ্ন করা হলে এর কোন সদত্তর তিনি দিতে পারেননি।

এ ব্যাপারে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা(এইএনও) আব্দুস সালাম জানান, নকল মুক্ত শিক্ষা পরিবেশ তৈরীতে তিনি শার্শায় আপ্রান চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু মাঝে মধ্যে দেখা যাচ্ছে  যখন নকলের অভিযোগে কোন শিক্ষককে সাজা দেওয়া হয় তখন কিছু সুবিধাবাদী মানুষ শিক্ষকদের পক্ষ নিয়ে আন্দলনে নামে। এখন তিনি যশোর একটি জরুরী বৈঠকে আছেন। সেখান থেকে ফিরে এ বিষয়ে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..