লালমনিরহাটে স্বামীর হাতে স্ত্রী খুন

লালমনিরহাটে স্বামীর হাতে স্ত্রী খুন

লালমনিরহাটের পাটগ্রামে উম্মে আয়মান ওরফে এমি (২০) নামের এক তরুণীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে তার স্বামী হাফেজ হাসিবুল ইসলাম (২৩) পলাতক রয়েছেন।

আজ শনিবার সকালে উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বারপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

এ ঘটনার পরপরই হাফেজ হাসিবুল ইসলামের বাবা মোজাফফর হোসেনকে তার অপর এক ছেলেসহ আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

নিহত উম্মে আয়মান ওরফে এমি মেম্বারপাড়ার একরামুল হকের মেয়ে।
এমির স্বজনরা জানান, প্রায় দুই বছর আগে একই এলাকার হাসিবুলের সঙ্গে এমির বিয়ে হয়। এ দম্পতির এক বছর বয়সী এক মেয়ে আছে। বেশ কিছুদিন ধরেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল।

শনিবার সকালে বাবার বাড়িতে ছিলেন উম্মে আয়মান এমি। নামাজের আগে পৌনে ৮টার দিকে একটি ঘরে তার সঙ্গে কথা বলছিলেন স্বামী হাসিবুল। এক পর্যায়ে তিনি এমির পেছন দিক থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে ঘটনাস্থলেই এমির মৃত্যু হয়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গ্রামের লোকজন এ ঘটনার পর প্রধান সন্দেহভাজন হাসিবুলের বাবা ও বড় ভাইকে আটক করেন। পরে পুলিশ তাদের হেফাজতে নেয়। হাসিবুলকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। নিহত তরুণীর পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।