× Banner
সর্বশেষ
আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস আজ বুধবার (২২ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ বৈশাখ বুধবার (২২ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

ডেস্কনিউজ

মিয়ানমারে সাবেক সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় ছয় বছরের শিশুসহ ১৬ জন গ্রেফতার

ACP
হালনাগাদ: শনিবার, ৭ জুন, ২০২৫
মিয়ানমারে সাবেক সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় ছয় বছরের শিশুসহ ১৬ জন গ্রেফতার

মিয়ানমার সেনাবাহিনীর সাবেক এক সিনিয়র কর্মকর্তার গুপ্তহত্যার ঘটনায় জড়িত সন্দেহে ছয় বছর বয়সি এক শিশুসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। দেশটির সেনানিয়ন্ত্রিত পত্রিকা গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার-এর বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।

গত ২২ মে মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে প্রকাশ্য দিবালোকে ৬৮ বছর বয়সি সাবেক ব্রিগেডিয়ার জেনারেল ও সাবেক রাষ্ট্রদূত চো থুন অং-কে গুলি করে হত্যা করা হয়।

গোল্ডেন ভ্যালি ওয়ারিয়র্স নামে একটি স্বল্প পরিচিত সশস্ত্র গোষ্ঠী হত্যার দায় স্বীকার করে। চলমান গৃহযুদ্ধের প্রেক্ষিতে এটাকে দেশটির অন্যতম উচ্চ পর্যায়ের রাজনৈতিক হত্যাকাণ্ড বলে মনে করা হচ্ছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের মাধ্যমে শান্তিতে নোবেলজয়ী অং সান সু চি’র নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকেই মিয়ানমারজুড়ে বিক্ষোভ ও সশস্ত্র প্রতিরোধ গড়ে ওঠে। এরপর গত প্রায় চার বছর ধরে দেশটিতে গৃহযুদ্ধ চলছে।

গত শুক্রবার (৬ জুন) গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানায়, সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় জড়িত সন্দেহে নিরাপত্তা বাহিনী দেশের বিভিন্ন অঞ্চল থেকে অন্তত ১৬ জনকে গ্রেফতার করেছে। ১৩ জন পুরুষ ও তিনজন নারী। এর মধ্যে ছয় বয়সি এক কন্যা শিশু রয়েছে।

মেয়েশিশুটির ছবিও প্রকাশ করা হয়েছে, যাকে অভিযুক্ত হত্যাকারী মিয়ো কো কো-এর মেয়ে বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদন মতে, শিশু ও তার বাবা-মাকে মান্দালয়ের বাগান অঞ্চল থেকে গ্রেগফতার করা হয়।

গ্রেফতার হওয়াদের মধ্যে একটি বেসরকারি হাসপাতালের মালিকও রয়েছেন, যিনি হত্যাকারীকে চিকিৎসা প্রদান করেছিলেন বলে অভিযোগ রয়েছে। হামলার সময় তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন বলে খবরে বলা হয়েছে।

জান্তা সরকারের দাবি, গোল্ডেন ভ্যালি ওয়ারিয়র্স গোষ্ঠীটি ‘ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট’ (এনইউজি)-এর সহযোগিতায় এই হত্যাকাণ্ড চালিয়েছে। হত্যার বিনিময়ে এক খুনি প্রায় দুই লাখ কিয়াত পেয়েছে। তবে এনইউজির মুখপাত্র নাই ফোন লাত এই অভিযোগ নাকচ করে বলেছেন, ‘আমরা কাউকে হত্যার জন্য টাকা দেই না।’


এ ক্যটাগরির আরো খবর..