× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

গ্রীণ চাষী স্কুল প্রকল্পের এফডিও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: সোমবার, ৬ মার্চ, ২০১৭

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা  (সাতক্ষীরা) প্রতিনিধি ॥  কৃষিতে জৈব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিষমুক্ত ফসল উৎপাদন এবং মাটির উর্বরতা বৃদ্ধির লক্ষ্যে দীপ্ত সংস্থা গ্রীণ বাংলা ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলা পার্টনার হিসেবে কার্যক্রম পরিচালনা করছে।

আজ ০৬ মার্চ ’১৭ তারিখ সোমবার সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত সংস্থার প্রধান কার্যালয়, পাটকেলঘাটা, সাতক্ষীরায় দুই জন স্টেকহোল্ডার, প্রভাষক কল্যাণ কুমার ঘোষ এবং কৃষিবিদ শেখ আবু সাঈদ এর নিয়োগকৃত এফডিওদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

তালা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সামছুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন গ্রীণ বাংলা ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক কৃষিবিদ দ্বীপেন্দ্র চন্দ্র সরকার।

উপস্থিত ছিলেন দীপ্ত সংস্থার চেয়ারম্যান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুজ্জামান। সঞ্চালক ছিলেন দীপ্ত সংস্থার নির্বাহী পরিচালক কৃষিবিদ উত্তম কুমার মজুমদার। এ প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে সাতক্ষীরা জেলায় অতিমাত্রায় রাসায়নিক সারের ব্যবহার হ্রাস, জৈব সারের ব্যবহার বৃদ্ধি, মাটির উর্বরতা বৃদ্ধি, বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনসহ ফসলের উৎপাদন বৃদ্ধি ও উৎপাদন খরচ হ্রাস পাবে। প্রশিক্ষণার্থী এফডিওগণ সাতক্ষীরা জেলার সার্বিক কৃষি ও অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে যে কোন মূল্যে এ প্রকল্প বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করে।


এ ক্যটাগরির আরো খবর..