ফুলবাড়ীতে ২১ আগস্ট উপলক্ষ্যে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ২১ আগস্ট উপলক্ষ্যে শোক র‌্যালি ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ।

এদিন সকাল সাড়ে ১১ টায় কাছারীমাঠ থেকে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকারের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ ও এর সকল ইউনিট এবং সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহনে একটি বিশাল শোক র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

পরে তারা জিরো পয়েন্টে এক সমাবেশে মিলিত হয়। এত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান মিয়া বাদশা, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এমদাদুল হক প্রমূখ।

সভায় বক্তারা ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার প্রধান আসামী তারেক রহমানের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করাসহ মামলার রায় দ্রুত কার্যকর করার দাবি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।