মো: সেন্টু তালুকদারের মৃত্যুতে, ডাসার প্রেস ক্লাবের সভাপতির শোক প্রকাশ

মো: সেন্টু তালুকদারের মৃত্যুতে, ডাসার প্রেস ক্লাবের সভাপতির শোক প্রকাশ
ডাসার প্রতিনিধি: দৈনিক সময়ের আলো পত্রিকার কালকিনি উপজেলার মো: সেন্টু তালুকদারের মৃত্যুতে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি কালকিনি উপজেলার রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতির পদেও কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার রাত ২টার দিকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।পারিবারিক সূত্রে জানা গেছে, স্ট্রোক করে তিনি মারা গেছেন।  বৃহস্পতিবার মাঝ রাতে হঠাৎ করে অসুস্থ হলে তার ছেলে বাপ্পী তালুকদার মটর সাইকেলে করে কালকিনি সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে গেলে ডাক্তার তাকে পরীক্ষা-নিরীক্ষা করার পর উন্নত চিকিৎসার জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশালে নিয়ে যেতে বলেন।নেওয়ার পথে তিনি মারা যান।
সাংবাদিক সেন্টু তালুকদারের মৃত্যুতে ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাজিবুল ইসলাম গভীর শোক প্রকাশ এবং শোক স্বতন্ত্র পরিবারের জন্য সমবেদনা জ্ঞাপন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।