× Banner
সর্বশেষ
নোয়াখালীতে যুগল সাহিত্য সভা, বই পর্যালোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠিত কালীগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক হাওড় অঞ্চলের ছয় জেলায় ৩ মে থেকে ধান ও চাল সংগ্রহ শুরু শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর প্রাচীন বাংলা শাসনের ইতিহাস শ্রমিকরাই দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও অর্থনীতির মূল চালিকাশক্তি -রাষ্ট্রপতি মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত

এইচটি ইমাম মনের দিক থেকে তরুণ ছিলেন -ড. হাছান মাহমুদ

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Info-Min-Homage-HT-Imam-4-March-2021.jpg

বয়স হলেও এইচটি ইমাম মনের দিক থেকে তরুণ ছিলেন বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
 
বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রধানমন্ত্রীর সদ্যপ্রয়াত রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি বলেন, আমরা কখনো ভাবিনি যে তিনি এভাবে চলে যাবেন। তার শারীরিক অবস্থা ভালো ছিল, এই করোনাকালেও তিনি নানাভাবে কাজকর্ম চালিয়ে গেছেন। আমার সঙ্গে কিছুদিন আগেও দেখা হয়েছিল। তার বয়স হয়েছিল ঠিক কিন্তু মনের দিক থেকে অনেক তরুণ ছিলেন।’ তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, আওয়ামী লীগ নেতা এডভোকেট বলরাম পোদ্দার প্রমুখ পুষ্পস্তবক অর্পণে অংশ নেন। 
 
দীর্ঘদিন ধরে এইচটি ইমামের সঙ্গে কাজ করেছেন উল্লেখ করে ড. হাছান বলেন, ‘তিনি উপ-প্রচার কমিটির চেয়ারম্যান ছিলেন। আমি প্রচার সম্পাদক হিসেবে তার সাথে পাঁচ বছর কাজ করেছি। তারমতো এতো বুদ্ধিদীপ্ত এবং কর্মঠ মানুষ খুব কম। আমাদের দলকে ক্ষমতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে ২০০৮ সালের নির্বাচনের আগে তিনি যেভাবে কাজ করেছেন এবং পরবর্তী সময়েও যখনই দলের ওপর দুর্যোগ এসেছে, যখন দেশে কোনো পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা হয়েছে, তখন তিনি দলের সাথে একাত্মভাবে কাজ করেছেন।’
 
একইসাথে সরকারের প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা হিসেবে তার যে বুদ্ধিদীপ্ত পরামর্শ এবং নানা পদক্ষেপ, সেগুলো যারা কাছে থেকে দেখেনি তারা বুঝতে পারবেন না উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তিনি বঙ্গবন্ধু সরকারের প্রথম কেবিনেট সচিব। জীবনের নানা বাঁকে তিনি যেভাবে কাজ করেছেন, এরকম বর্ণাঢ্য মানুষ আমাদের দেশে খুব বেশি জন্ম হয়নি। তার চলে যাওয়া আমাদের দেশ, সরকার ও দলের জন্য অপূরণীয় ক্ষতি। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।’
 
তথ্যমন্ত্রী এদিন বিকেলে বাদ-আসর রাজধানীর গুলশানে আজাদ মসজিদে এইচটি ইমামের দ্বিতীয় জানাজায় অংশ নেন। বুধবার দিবাগত রাত একটায় এইচটি ইমামের ইন্তেকালে সংবাদে তাৎক্ষণিকভাবে গভীর শোক ও দু:খ প্রকাশ করেন ড. হাছান মাহমুদ। 


এ ক্যটাগরির আরো খবর..