মোরেলগঞ্জ মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস: বাগেরহাটের মোরেলগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাাতিক দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত র‌্যালি সকালে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার প্রনব কুমার বিশ^াস, উপজেলা একডেমিক সুপার ভাইজার বাকি বিল্লাহ। বক্তব্য রাখেন, প্রধান শিক্ষিকা হোসনে আরা হাসি, এসআই আলাউদ্দিন হোসেন, সাংবাদিক গনেশ পাল প্রমুখ।

বক্তরা বলেন, আগামী প্রজন্ম ও দেশ-জাতির উন্নয়নের স্বার্থে সকলকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। মাদককের বিরুদ্ধে ‘না’ বলতে হবে। মাদকের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি করতে হবে। বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষনা করেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।