মোরেলগঞ্জে নৌকা পেলেন বাচ্চু, বিদ্রোহী প্রার্থীও মাঠে থাকছেন

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার:বাগেরহাট:আসছে উপজেলা পরিষদ নিরর্বাচনে বাগেরহাটের মোরেলগঞ্জ উপাজেলা পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় নমিনেশন পেয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান বাগেরহাট জেলা আ. লীগের সহসভাপতি অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু।

নমিনেশন বঞ্চিত মিজানুর রহমান বাবুল মাঠে থাকার ঘোষণা দিয়েছেন। শুক্রবার রাতে দলীয় প্রার্থী ঘোষণার পরে শনিবার বেলা ১১টায় প্রার্থী হিসেবে মাঠে থাকার ঘোষণা দেন বাবুল।

রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের বর্তমানে চেয়ারম্যান বাবুল গেল ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে তিনি এ প্রতিনিধিকে বলেন, ‘ইউপি নির্বাচনে আমাকে নৌকা দেওয়া হয়েছিল। আমি দলীয় কোন পোষ্ট পজিশনে নেই। উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় নমিনেশন চেয়েছি, পাইনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে টাকা জমা দেব। এলাকার মানুষ পরিবর্তন চায়। আমি মাঠে থাকবো’।

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় নমিনেশন দাবি করেছিলেন অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, মো. লিয়াকত আলী খান, মিজনুর রহমান জনি ও মিজানুর রহমান বাবুল। উপজেলা আওয়ামী লীগের বর্ধীত সভায় এ চার জনের নাম কেন্দ্রীয় বাছাই বোর্ডের কাছে পাঠালে শুক্রবার রাতে বোর্ড চুড়ান্ত তালিকায় শাহ-ই-আলম বাচ্চুর নাম প্রকাশ করেন।

এদিকে ভাইস চেয়ারম্যান পদেও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের একাধীক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। উপজেলা যুবলীগের আহ্বায়ক মোজাম্মেল হক মোজাম ও সাবেক ভাইস চেয়ারম্যান এনামুল হক রিপন মাঠে কাজ করছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আজমীন নাহার ও বর্তমান ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল প্রতিদ্বন্দ্বীতা করবেন বলে জানা গেছে। ৪র্থ ধাপে আগামী ৩১ মার্চ এ উপজেলার নির্বাচন হবার কথা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।