মোরেলগঞ্জে আ.লীগ সরকারের উন্নয়নের তথ্য চিত্র লিফলেট বিতরণ

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস: বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের তথ্য চিত্র সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে।

মালয়শিয়া আ. লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এম.আর জামিল হোসাইন শনিবার বলইবুনিয়া, পঞ্চকরণ ও দৈবজ্ঞহাটি ইউনিয়নের কয়েকটি বাজারে লিফলেট বিতরণ করেন।

পরে তিনি পাাঁচগাও বাজারে পথসভা করেন। পঞ্চকরণ ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আ. লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মজুমদার এসময় তার সাথে ছিলেন।

আ. লীগ নেতা আঃ হাকিম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মহিলা আ. লীগের সভানেত্রী শফিকা বেগম, সাখাওয়াত মোল্লা, কামরুল মুন্সি, শেখ লিয়াকাত হোসেন ও যুবলীগ সভাপতি বদিউজ্জামান মজুমদার।

সভায় দলীয় মনোনয়ন প্রত্যাশী জামিল হোসাইন বলেন, স্বাধীনতা বিরোধীদের হাতে ক্ষমতা গেলে দেশ অস্তিত্ব সংকটে পড়বে। ব্যহত হবে উন্নয়ন। তাই আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় নিতে জননেত্রী শেখ হাসিনার মনোনতি ব্যাক্তিকে নৌকা প্রতীকে সকলে ভোট দিবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।