× Banner
সর্বশেষ
নজরুলের কবিতা দেশপ্রেম, মানবপ্রেম ও আত্মত্যাগের প্রেরণায় উজ্জীবিত করে – তথ্যমন্ত্রী মধুখালীতে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে সাংবাদিক ঐক্যজোটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নতুন ওসির মতবিনিময় সভা বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ, আটক ১ রামিসার হত্যাকারীর বিষয়ে ঢাকা বারের বক্তব্য নিয়ে ফখরুলকন্যার প্রতিক্রিয়া নিরাপদ সড়ক গড়তে সরকার কাজ করছে – নৌপরিবহন মন্ত্রী ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ , আর্থিক অনুদান ও বস্ত্র বিতরণ পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত পাইকগাছায় কুকুরের জলাতঙ্ক প্রতিরোধ টিকাদান কার্যক্রম পরিচালিত পাইকগাছায় গরমে তাল শাঁসের চাহিদা বেড়েছে

যশোরে অপহৃত যুবকের লাশ উদ্ধার, অপহরণকারী আটক

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
অপহৃত যুবকের লাশ উদ্ধার

আবুল কালাম আজাদ, যশোর: মুক্তিপনের দাবিতে অপহৃত যশোরের অভয়নগর উপজেলার পোড়াখালি গ্রামের নুরুজ্জামান বাবুর মরদেহ পাশ্ববর্তী বাওড় থেকে উদ্ধার করেছে ডিবি পুলিশ। একইসাথে দুই অপহরণকারী আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে বাবুর ব্যবহৃত মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়েছে।

বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে অপহরণকারীদের আটক ও মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নুরুজ্জামান বাবু পোড়াখালি গ্রামের ইমরান গাজীর ছেলে।

আটককৃতরা হলো একই গ্রামের সরোয়ার খন্দকারের ছেলে রিফাত হোসেন আউস ও ঝিনাইদহের কোর্টচাঁদপুর উপজেলার সাবদালপুর গ্রামের আব্দুল লতিফ পাটোয়ারির ছেলে আব্দুর রাজ্জাক।

অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম জানান, গত ১ জুন বাড়ি থেকে ডেকে নিয়ে বাবুকে অপহরণ করা হয়। গত বুধবার তার পরিবারের পক্ষ থেকে ৫০ লাখ টাকা মুক্তিপনের দাবিতে অপহরণের কথা উল্লেখ করে অভয়নগর থানায় জিডি করা হয়। অপহরণকারীরা বাবুর মোবাইল দিয়েই মুক্তিপনের টাকা দাবি করে।

এরপর ডিবি পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের সনাক্ত করে এবং বুধবার রাতে অভয়নগর ও ঝিনাইদহের কোর্টচাঁদপুরে অভিযান চালিয়ে দুই অপহরণকারীকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তি মতে বাবুর মরদেহ পোড়াখালি গ্রামের পাশ্ববর্তী বাওড় থেকে উদ্ধার করা হয়। আটককৃতরা জানিয়েছে অপহরণের দিন রাতেই তারা বাবুকে হত্যা করে।

তিনি আরো জানান, আটককৃতদের আসামি করে অপহরণ ও হত্যার অভিযোগে মামলা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..