মোঃ ফরহাদ শেখঃআজ সোমবার রাজৈর উপজেলার টেকেরহাটে সাবেক উপজেলা চেয়ারম্যান প্রয়াত নেতা আওয়ামীলীগের জেলা সহ-সভাপতি মরহুম হারুন-উর-রশিদ মোল্লার ১৩ম মৃত্যু বার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়।
মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে হারুন-উর-রশিদ মোল্লা মেমোরিয়াল ফাউন্ডেশন এর উদ্দ্যোগে সারাদিন ব্যাপী দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে। সকালে মরহুমের মাজার জেয়ারত, পুষ্পমাল্য অর্পন ও পরে শহীদ সরদার শাজাহান বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের হল রুমে আলোচনা সভা, মিলাদ মাহফিল, শেষে সকলের মাঝে তোবারক (খাবার) বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজল কৃষ্ণ দে, মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ,বর্তমান উপজেলা চেয়ারম্যান শাজাহান খাঁন, সাবেক উপজেলা চেয়ারম্যান আল-আমিন মোল্লা,রাজৈর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সেকান্দার আলি শেখ,রাজৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোস্তফা মনির সুজন প্রমূখ।এছাড়া স্থানীয় গন্যমান্য ও সাধারন ব্যক্তিবর্গ এবং মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।



