শাশুরির নির্যাতন সইতে না পেরে বিষপানে মা, ছেলে ও মেয়ের মৃত্যু

মোঃ মাসুদুর রহমান শেখঃবেনাপোল(যশোর): যশোরের শার্শায় শাশুড়ির নির্যাতনে কিটনাশক পানে আত্মহত্যাকৃত   মা ও ছেলে,মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শশুর ও শাশুড়িকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার(২৭মে) সকাল ৭ টায় শার্শার চালিতা বাড়ীয়া দীঘা গ্রামে নিহতের বাড়ি থেকে শার্শার বাগআঁচড়া পুলিশ  তদন্ত কেন্দ্রের সদস্যরা তাদের লাশ উদ্ধার করে।নিহতরা হলেন,চালিতাবাড়িয়া গ্রামের ইব্রাহিমের  স্ত্রী হামিদা খাতুন (৩৫),মেয়ে শরিফা খাতুন (১১) শিশুপুত্র সোহান হোসেন (৪)।

প্রাথমিক অবস্থায় আত্মহত্যার প্রকৃত কারণ না জানা গেলেও স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের  ধারণা তারা খোঁজ নিয়ে জেনেছেন শাশুড়ির নির্যাতন থেকে মুক্তি পেতে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে।

কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান ফিরোজ  টিংকু জানান, তার জানা মতে মেয়েটির চরিত্র খুব ভাল ছিল। কিন্তু তার শাশুড়ির চরিত্র ভাল না। ঐ বাড়িতে প্রায়ই বাইরের মানুষ যাতায়াত করতো। এতে তার বৌমা বাধা দিতেন। একারণে শাশুড়ি বিভিন্ন ভাবে বৌমাকে নির্যাতন করতেন। অবশেষে তার নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে সে তার ছেলে-মেয়েদের সাথে নিয়ে বিষ পানে আত্মহত্যা করে। অপরাধীদের সাজা হওয়া প্রয়োজন।

বাগআচঁড়া পুলিশ ফাাঁড়ির পরিদর্শক সুকদেব  জানান, এঘটনায় শশুর ও শাশুড়িকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে । ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান তিনি।

এদিকে এক সাথে তিনজনের এ মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা কোন ভাবে নিহতদের পরিবারকে সান্তনা দিতে পারছেন না।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।