× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

স্বাস্থ্য সেবা নিশ্চিতে স্বাস্থ্য বিমা চালু করবে সরকার : প্রধানমন্ত্রী

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯

জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার স্বাস্থ্য বিমা চালুর পরিকল্পনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরিকল্পনার অংশ হিসেবে পাইলট প্রকল্পের ভিত্তিতে টাঙ্গাইল জেলার মধুপুর, ঘাটাইল ও কালিহাতী উপজেলায় দরিদ্র্য কমিউনিটিতে পরীক্ষামূলকভাবে স্বাস্থ্য বিমা কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি।

গতকাল বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর (পিরোজপুর-৩) প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার স্বাস্থ্য বিমা চালুর পরিকল্পনা করছে।’

প্রধানমন্ত্রী বলেন, সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সরকার ‘হেল্থ কেয়ার ফাইন্যান্সিং স্ট্রাটেজি ২০১২-২০৩২’ প্রণয়ন করেছে।

পাইলট প্রকল্পের এ কৌশলে, প্রাথমিকভাবে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিতে ‘স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে)’ শীর্ষক পাইলট প্রকল্প কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এসএসকের অধীনে টাঙ্গাইল জেলার মধুপুর, ঘাটাইল ও কালিহাতী উপজেলায় দারিদ্রসীমার নিচে বসবাসকারী পরিবারের সদস্যদের ৭৮টি ভর্তিযোগ্য রোগের বিনামূল্যে সেবা দেওয়া হচ্ছে।

টাঙ্গাইলের ওই তিন উপজেলা থেকে পাইলট প্রকল্পটি সংশ্লিষ্ট জেলার আরো নয়টি উপজেলায় সম্প্রসারণ কার্যক্রম শুরু করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এটি সফল হলে পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণ করা হবে।’


এ ক্যটাগরির আরো খবর..