আগৈলঝাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে কলেজ ছাত্রীসহ আহত ১০ জন

আগৈলঝাড়া( বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা সংঘর্ষে কলেজ ছাত্রীসহ ১০ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

থানায় অভিযোগ দায়ের। আহত ও থানা সূত্রে জানাগেছে উপজেলার পশ্চিম বাগধা গ্রামের আনন্দ বল্লভ ও মৃনাল বল্লভের মধ্যে দীর্ঘদিন যাবত বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছে।

জায়গার সিমানা নির্ধারনের জন্য শনিবার সকালে সেটেলমেন্ট অফিসের লোক আসলে মৃনাল বল্লভের লোকজন বিরোধ সৃষ্টি করে।

এ পর্যায়ে মৃনাল বল্লভ ও তার অনুসারী লোকজন আনন্দ বল্লভ ও তার আপনজনদের উপর লাঠি সোঠা নিয়ে হামলা চালায় হামলায় সঞ্চিত বৈরাগী, কলেজ ছাত্রী তুলি মল্লভ, নিমাই বল্লভ, শেফালী রানী, নিপু বল্লভ, শিখা বল্লভ, হরে কৃষ্ণ বল্লভসহ ১০ জন আহত হয়।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।