× Banner
সর্বশেষ
হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাত ; হাসিনার বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে যে কথা হলো উপদেষ্টার শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন ৫ আগস্ট ও ১৫ আগস্টকে ঘিরে কোন শঙ্কা নেই-খুলনা রেঞ্জের ডিআইজি মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন জ্বালানি সংকট নিরসনে ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর শিক্ষামন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়া ও চীনের প্রতিনিধিদলের পৃথক সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ ম্যাচে ভুটানকে উড়িয়ে দিয়েছে খুদে বাঘিনীরা

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে ভুটানকে স্রেফ উড়িয়ে দিয়েছে খুদে বাঘিনীরা। তাদের তাণ্ডবে ম্যাচটিতে ভুটানের বিপক্ষে ৮-০ গোল ব্যবধানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ।

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের চতুর্থ আসর আজ (১ নভেম্বর) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হয়েছে। এবারের আসরে বাংলাদেশ, ভুটান এবং নেপাল মিলিয়ে তিন দলের টুর্নামেন্ট হচ্ছে।

যেখানে প্রথম ম্যাচে ভুটানকে গুঁড়িয়ে দিয়েছে খুদে বাঘিনীরা। ম্যাচের শুরু থেকে শেষপর্যন্ত একের পর এক আক্রমণে ভুটানকে ব্যতিব্যস্ত করে রেখেছে বাংলাদেশের ফুটবলাররা। এরমধ্যে প্রথমার্ধেই তুলে নেয় ৩ গোল।

দ্বিতীয়ার্ধের বাকি ৪৫ মিনিটে আরও বেশি আগ্রাসী হয়ে ওঠে তারা। দ্বিতীয়ার্ধেই ভুটানের জালে আরও ৫ বার বল জড়ান। তাতে ৮-০ গোল ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে খুদে বাঘিনীরা।

বাংলাদেশের পক্ষে সুরভি আকন্দ হ্যাটট্রিকের আনন্দে মাতেন। এ ছাড়াও ম্যাচে জোড়া গোল করেন উমেহ্লা মারমা। এই দুই জনের পাঁচ গোল ব্যতীত আরও তিন বাঘিনীর পা থেকে গোল আসে। তারা হলেন যথাক্রমে থুইনু মারমা, জয়নব বিবি রিতা এবং কানন রানী বাহাদুর।

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে ২০১৭ সালে শিরোপা জিতে নিয়েছিল বাংলার নারীরা। পরের দুইবার অবশ্য ভারতের কাছে শিরোপা খুইয়ে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল বাংলাদেশের খুদে নারীদের। এবারের আসরে ফেভারিট স্বাগতিক বাংলাদেশই। প্রথম ম্যাচে নিজেদের খেলায় সেটির ছাপও রাখল খুদে বাঘিনীরা।


এ ক্যটাগরির আরো খবর..