× Banner
সর্বশেষ
মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ

নিউজ ডেস্ক

মোবাইল ফোন থাকায় ১৪ এইচএসসি পরীক্ষার্থী বহিস্কার 

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
মোবাইল ফোন থাকায় ১৪ এইচএসসি পরীক্ষার্থী বহিস্কার 

নোয়াখালী প্রতিনিধি:  নোয়াখালীর চাটখিল উপজেলায় ১৪জন এইচএসসি পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।  

বৃহস্পতিবার (৯ ডিসেম্ব) দুপুর আড়াইটার দিকে  চাটখিল সরকারি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কক্ষে মোবাইল ফোন সঙ্গে রাখায় চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম মোসা এ নির্দেশ দেন। বহিস্কৃত ১৪জন পরীক্ষার্থীরা চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজের এইচএসসি শিক্ষার্থী।

এ বিষয়ে জানতে চাইলে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.এস.এম মোসা  বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন বলেন, দুপুর আড়াইটার দিকে চাটখিল সরকারি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কক্ষে এইচএসসি পরীক্ষার উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র এবং ফিন্যান্স ব্যাংকিং ও বীমা ১ম পত্রের পরীক্ষা চলছিল।  এ সময় পরীক্ষা চলাকালীন  ১৪ পরীক্ষার্থী চাটখিল সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশ গ্রহণ করে।

তিনি আরও বলেন, পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে ছাত্রদের সঙ্গে মোবাইল ফোন থাকার বিষয়টি টের করতে পেরে ১৪ পরীক্ষার্থীকে তাৎক্ষণিক বহিস্কার করা হয়েছে এবং মোবাইল ফোনগুলো জব্দ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..