× Banner
সর্বশেষ
দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী

মোবাইলে উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ মে, ২০১৯

লন্ডন থেকে মোবাইল ফোনে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর যারা উত্তীর্ণ হতে পারেননি তাদের ধৈর্য ধরে মনোযোগ সহকারে পুনরায় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

আজ সোমবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর এবং ফলপ্রকাশ অনুষ্ঠানের সময় মোবাইল ফোনে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এর আগে প্রধানমন্ত্রীর একটি শুভেচ্ছা বাণী পড়ে শোনান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন প্রমুখ।

প্রধানমন্ত্রী তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, আমি প্রতি বছর ফলাফল প্রকাশের সময় থাকতে পারলেও এ বছর তা সম্ভব হয়নি। আমি উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাই। সেইসঙ্গে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীদের শুভেচ্ছা জানাই। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীকেও ধন্যবাদ জানান।

তিনি বলেন, যারা পাস করতে পারনি, তাদের মন খারাপ করার কিছু নেই। আরও ভালোভাবে পড়ালেখা করে আগামীতে পাস করতে হবে।

শেখ হাসিনা তার বাণীতে আরও বলেন, ‘প্রতি বছর আমি সশরীরে উপস্থিত থেকে এসএসসি এবং সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করি এবং তোমাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করি। এবছর আমি লন্ডনে সফরে থাকার কারণে এ সুযোগ থেকে বঞ্চিত হলাম। এজন্য আমি তোমাদের কাছে দুঃখ প্রকাশ করছি।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা তোমাদের মেধা-মননের সবটুকু উজার করে দিয়ে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলবে এবং আগামীতে দেশ পরিচালনার জন্য নিজেদের যোগ্য করে প্রস্তুত করবে— এই প্রত্যাশা করছি। মহান আল্লাহ আমাদের সবার সহায় হোন।


এ ক্যটাগরির আরো খবর..