মোটর সাইকেল ফ্যাশান নয়, প্রয়োজনে ব্যবহার হয় -মেয়র লিটন

মোটর সাইকেল ফ্যাশান নয়, প্রয়োজনে ব্যবহার হয় -মেয়র লিটন
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ বেনাপোল মোটর সাইকেল কোন ফ্যাশান নয়। মোটর সাইকেল ব্যবহার হয় প্রয়োজনে। আজ সময়কে সময়মত কাজে লাগাতেপ্রয়োজন গড়ির। নিজের স্বাধীনমত এক স্থান হতে অন্য স্থানে ব্যবসা বানিজ্য সহ জরুরী কাজে প্রয়োজনীয়যান বাহন হচ্ছে মোটর সাইকেল। তাই এই জনপদের মানুষের আর্থ সামাজিক উন্নয়নের জন্য সকলে কাজকরতে হবে ।
তারও একটি অংশ আল-আমিন টিভিএস মোটর সাইকেল। কারন এই গাড়ির  ঢাকা খুলনা যশোর যে মুল্য পাওয়া যাবে বেনাপোলেওসেই একই মুল্যে পাওয়া যাবে। এর বড় সুবিধা হলো ঢাকা সহ যে কোন শহরে যেয়ে গাড়ি ক্রয় করতে গেলেএকদিকে যেমন সময় অপচয় হবে তেমনি অর্থও অপচয় হবে। কথাগুলো বললেন যশোর জেলা আওয়ামীলীগেরযুগ্ম সাধারন সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন নিত্যহাটে আল আমিন টিভিএসবাজার এর শোরুম উদ্বেধনী অনুষ্ঠানে।
বৃহস্পতিবার বেলা ১১ টার সময় বেনাপোল বাজারের নিত্যাহাটবাজারে টিভিএস শোরুম এর ফিতা কেটে শুভ উদ্বোধন করেন মেয়র লিটন এর মা জাহানারা বেগম। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে প্রথম মোটর সাইকেল ক্রেতাছিলেন বেনাপোল ইউনিয়ন এর মেম্বার জাহাঙ্গির আলম। তিনি একটি টিভিএস আরটিআর গাড়িক্রয় করেন শোরুমটির  উদ্বোধনী প্রথম দিনে।
এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যনমেহেদী হাসান, টিভিএস কোম্পানির রিজিওনালম্যানেজার মারুফ হোসেন,এরিয়া ম্যানেজার পলাশ কুমারঘোষ, রিজিওনাল সার্ভিস সেলস ম্যানেজারখাইরুজ্জামান নিত্যহাট বাজার এর সভাপতি মজনুর রহমান নুপুর, সাধারন সম্পাদক বিপ্লব হোসেন, বেনাপোল ইউনিয়ন যুবলীগ নেতাসাহেব আলী, বিশিষ্ট ব্যবসায়ি নুরুল আলমস্বপন, সাইফুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যশোর জেলা আওয়ামী সাংস্কৃতিকফোরামের কার্যনির্বাহী সদস্য জাকির হোসেন আলম।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।