× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

নোয়াখালী প্রতিনিধি

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নবম শ্রেণির ছাত্রের মৃত্যু

Kishori
হালনাগাদ: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
নবম শ্রেণির ছাত্রের মৃত্যু

নোয়াখালীর কবিরহাটে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত আব্দুর রহিম শুভ (১৫) উপজেলার ১নং নরোত্তপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পদুয়া গ্রামের খাল পাড়ের সফি উল্যাহ সবুজের ছেলে। সে স্থানীয় করমবক্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

শনিবার (২ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে ঢাকার একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে কবিরহাট টু বেগমগঞ্জ বড় পোল সড়কের করমবক্স বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নরোত্তরপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো.আজাদ উল্যাহ বলেন, শুক্রবার দুপুরের দিকে শুভ ও তার এক জেঠাতো ভাই বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়। একপর্যায়ে বেপরোয়া গতির মোটরসাইকেলটি কবিরহাট টু বেগমগঞ্জ বড় পোল সড়কের করমবক্স বাজার সংলগ্ন এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা দেয়ালে ধাক্কা মারে। এতে শুভ ও তার জেঠাতো ভাই গুরুত্বর আহত হয়।  পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে শুভকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সুপারম্যাক্স হেলথ কেয়ার হসপিটালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৬টার  দিকে তার মৃত্য হয়।

করমবক্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সোলায়মান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শুভ নবম শ্রেণির ছাত্র ছিল।  তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনেছি।  তবে এ বিষয়ে ভুক্তভোগী পরিবার থানায় কোনো অভিযোগ করেনি।


এ ক্যটাগরির আরো খবর..