× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

“মোখা” বেড়িবাঁধহীন অরক্ষিত চরগাসিয়া, ঝুঁকিতে ১৭ হাজার মানুষ

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১৩ মে, ২০২৩
noakhali

ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় “মোখা”। বেড়িবাঁধহীন অরক্ষিত চরগাসিয়া, ঝুঁকিতে ১৭ হাজার মানুষ। নেই কোনো বেড়ি বাঁধ, কিল্লা বা সাইক্লোন সেন্টার।

এমনই একটি দ্বীপ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সুখচর ইউনিয়নের চরগাসিয়া। দীর্ঘ ১০ বছর ধরে এ দ্বীপে ১৭ হাজার মানুষ বসবাস করে আসলেও প্রাকৃতিক দূর্যোগে তাদের সুরক্ষার কোনো ব্যবস্থা এখনও গড়ে ওঠেনি।

প্রতি বছর ঘূর্ণিঝড় ও বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয় এ চর গাসিয়ার বাসিন্দাদের, ঘটে প্রাণহানীও। এতো কিছুর পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়েনি, এখনও পর্যন্ত নেওয়া হয়নি দ্বীপের মানুষের সুরক্ষার কোনো ব্যবস্থা। চলতি মাসের ঘূর্ণিঝড় ‘মোখা’ নিয়ে সংকিত এ চরের বসিন্দারা।

প্রায় দুই যুগ আগে বঙ্গোপসাগরের বুকে জেগে উঠা এ চরটিতে ২০১৩ সালে জনবসতি শুরু হয়। বর্তমানে ৭টি সমাজে বিভক্ত ৮হাজার পরিবার এ চরে বসবাস করছেন প্রায় ১৭ হাজার মানুষ। বন্যা, ঝড়, জলোচ্ছার্সের মতো সকল প্রাকৃতিক দূর্যোগের আগেও পরে কোন প্রকার সরকারি সহযোগিতা ছাড়াই মোকাবেলা করতে হয় স্থানীয় বাসিন্দাদের।

সাগরের বুকে জেগে ওঠা চরটির চার পাশের কোন পাশেই নেই কোন বেড়ি বাঁধ, তাই জলোচ্ছ্বাস ও বন্যায় সহজে চরটিতে পানি ডুকে পড়ে। জোয়ারের পানিতে প্লাবিত হয় ১২ বর্গ কিলোমিটারের এ চরটি।

সূখচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলা উদ্দিন জানান, ঝড় জলোচ্ছ্বাস মোকাবেলায় মসজিদের মাইকে সতর্ক করা ছাড়া আর কোন উপায় থাকে না। আশ্রয়কেন্দ্র না থাকায় দূর্যোগকালীন মুহুর্তে কাউকে নিরাপদে আশ্রয় দেওয়া যায় না। চরের চার পাশে বেড়ীবাঁধ না থাকায় সম্পূর্ণ ঝুঁকিতে থাকে তারা। দূর্যোগ মোকাবেলায় এসব চরে বেড়ীবাঁধ নির্মাণের পাশাপাশি আশ্রয়কেন্দ্র নির্মাণের দাবি করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়সার খসরু জানান, নতুন জেগে উঠা এসব চরে মানুষের বসবাস করছেন ঝুঁকি নিয়ে। এসব চরে এখনো অবকাঠামো তৈরি হয়নি। ঝড় জলোচ্ছ্বাসে ঝুঁকিতে থাকেন তারা। ইতিমধ্যে এখানে আশ্রয়কেন্দ্র সহ অবকাঠামো তৈরি করা জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। জেলা প্রশাসক সহ সরকারের উর্ধ্বতন অনেক কর্মকর্তা চরগাসিয়া পরিদর্শন করেছেন। দ্রুত সময়ের মধ্যে এসব চরকে উন্নয়নের আওতায় আনা হবে।

বেড়ি বাঁধ, কিল্লা ও সাইক্লোন সেন্টার তৈরি করে চরটির মানুষের সুবিধা নিশ্চিত করতে দ্রুত সময়ের মধ্যে সরকারিভাবে সকল ব্যবস্থা গ্রহণ করা হবে এমনটাই প্রত্যাশা করেছেন ঝুঁকিতে থাকা স্থানীয় বাসিন্দারা।


এ ক্যটাগরির আরো খবর..