× Banner
সর্বশেষ
বাংলাদেশ সরকারকে ৬ লাখ যক্ষ্মার কিট ও শিশুদের জন্য ওষুধ দিলো যুক্তরাষ্ট্র চট্টগ্রামের জলাবদ্ধতা আগামী ডিসেম্বরের মধ্যেই কমে আসবে – প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় ‘নতুন কুঁড়ি’ খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না – প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা শুভেচ্ছা বিনিময় করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত কে বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রীর মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন, ডিজিটাল সেবায় নতুন দিগন্ত রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে – আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের প্রয়াণ দিবস আজ

মেয়েটিকে একটি ঘরে তালা দিয়ে আটকে রেখেছে প্রেমিকের বাবা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫

আব্দুল আওয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ের পৌরসভার ১২ নং ওয়ার্ডের আব্দুল গণির মেয়ে মোনিরা দীর্ঘ দিন ধরে ভালবাসার সুবাধে পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের ইজার হাঁট ডাক্তার পাড়া গ্রামের ফজলুল করিমের সঙ্গে মন দেওয়া নেওয়া চলে আসছিল।

সম্প্রতি প্রেমিকা মোনিরা বুঝতে পারে সে তাকে বিবাহ করবে না। এ বিষয়টি নিশ্চিত হলে ৮ অক্টোবর প্রেমিকা প্রেমিকের বাড়িতে ঢুকে পড়ে। ১১ অক্টোবর রাত্রি ৮টায় আমাদের প্রতিনিধি সহ পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের ২জন মেম্বার ললিত ও আনারুল প্রেমিকের বাড়িতে ঘটনাটি অবগত হওয়ার জন্য উপস্থিত হন। সে সময় দেখা যায় মেয়েটিকে একটি ঘরে তালা দিয়ে আটকে রেখে প্রেমিকের বাবা বাড়ি থেকে সরে পড়ে। ঘড়ের তালার চাবি অন্য কারো নিকট না থাকায়, মেম্বার সহ আমাদের প্রতিনিধি মেয়েটির সাথেদেখা না করে ফিরে আসেন। সে সময় স্থানীয়রা ও প্রেমিকের মা জানান মেয়েটিকে ঘড়ের ভিতর রাখা হয়েছে চাবি আমাদের কাছে নেই।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম শওকত এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি কিছু জানেন না বলে জানান। ওই এলাকার মেম্বার ও স্থানীয়রা জানান অনেক দিন ধরে ফজলুল করিম মেয়েটিকে বিয়ে করেছে জানিয়ে ঢাকা সহ বিভিন্ন এলাকায় তার আত্মীয়দের বাসায় নিয়ে যায় ও মিলামেশা করতে অনেকে দেখেছে। প্রেমিকা প্রেমিকের বাড়িতে ঢুকার পরেই প্রেমিক ফজলুল করিম উধাও হয়ে গেছে। প্রেমিকা মোনিরা স্নাতক শ্রেণির ছাত্রী ও প্রেমিক ফজলুল করিম পুলিশে চাকুরী করে বলে স্থানীয়রা জানান। বিষয়টি পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা’র হস্তক্ষেপ প্রয়োজন।


এ ক্যটাগরির আরো খবর..