× Banner
সর্বশেষ
অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয় জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

দুর্যোগেও থেমে নেই অসাধু ব্যবসা মেয়াদউত্তীর্ণ কীটনাশক বিক্রির হিড়িক

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
মেয়াদউত্তীর্ণ কীটনাশক

ঝিনাইদহ প্রতিনিধিঃ মরন ভাইরাস করোনার মহামারিতেও থেমে নেই অসাধু ব্যবসায়ীরা। অন্নযোগানদাতা কৃষকের কাছে মেয়াদউত্তীর্ণ কীটনাশক বিক্রি করে হাতিয়ে নিচ্ছে টাকা। ক্ষতিগ্রস্থ হচ্ছেন গ্রামের সাধারন কৃষক।

বৃহস্পতিবার সকাল থেকে কালীগঞ্জ শহরের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট সুবর্না রানী সাহা এসময় তিনি সরকারি নির্দেশ অমান্য করায় ২০ ব্যক্তিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৭ হাজার ৩’শ টাকা জরিমানা আদায় করেন। এসময় কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

অপরদিকে ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার মল্লিকপুর বাজারে মেসার্স রহমান এন্টার প্রাইজে অভিযান চালিয়ে মেয়াদউত্তীর্ণ কীটনাশক বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত ।

বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভুপালী সরকার এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় সেনাবাহীনির একটি টিম উপস্থিত ছিলেন।

এসময় তিনি বলেন, এসব মেয়াদউত্তীর্ণ কীটনাশক ও নিম্নমানের বীজ বিক্রির ফলে সাধারণ কৃষকরা চরমভাবে আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এছাড়াও করোনা ভাইরাস রোধে সামাজিক দুরুত্ব বজায় না রাখা ও সরকারী নির্দেশনা অমান্য করায় বিভিন্ন যানবাহন চলাক ২১ব্যক্তিকে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬হাজার টাকা জরিমানা আদায় করেন কালীগঞ্জ সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভুপালী সরকার ।

কালীগঞ্জ সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্ট্রেট ভুপালী সরকার জানান , সরকারি নির্দেশ অমান্য করায় ২১ ব্যক্তিকে ৬হাজার টাকা জরিমানা ও মেয়াদউত্তীর্ণ কীটনাশক বিক্রির অপরাধে এক ব্যক্তিকে ৫হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্না রানী সাহা জানান, সরকারি আদেশ অমান্য করায় ভ্রাম্যমান আদালতে এজরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে ।


এ ক্যটাগরির আরো খবর..