মেহেরপুর ১ম বিভাগ হ্যান্ডবলে বটতলা রানার্সআপ

মেহের আমজাদ, মেহেরপুর (১২-০১-১৭) মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত কিউট ১ম বিভাগ হ্যান্ডবলে বামনপাড়া বটতলা একাদশ রানার্সআপ হয়েছে।

বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত লীগের শেষ খেলায় বামনপাড়া বটতলা একাদশ ১৬-১০ গোলে  সবুজ সংঘকে পরাজিত করে রানার্স আপ হন। বিজয়ী দলের পক্ষে রাজু ৭টি, সাদ্দাম ৬টি, তুষার, চপল ও সোহরাব ১টি করে গোল করেন। সবুজ সংঘের পক্ষে আশরাফ ৭টি, রিমন ৩টি গোল করেন। এর আগে গত বুধবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত নিজেদের শেষ খেলায় বিশ্বাস ক্রীড়া চক্র ২১-১০ গোলে ফাহাদ স্পোটিং ক্লাবকে পারজিত করে দ্বিতীয় রাউন্ডের ৩ খেলায় পূর্ন ৬ পযেন্ট নিয়ে চ্যাম্পিয়ন হন।

খেলা শেষে মেহেরপুরের স্থানীয় সরকারের উপ-পরিচালক খাইরুল হাসান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় সেখানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব কে.এম আতাউল হাকিম লাল মিয়া, সদস্য আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আনোয়ারুল হক শাহী, লীগ কমিটির আহবায়ক সৈয়দ এহসানুল কবীর আরিফ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।