নবীগঞ্জ-হবিগঞ্জ আঞ্চলিক সড়কে মোটর সাইকেল চাপায় এক শিশু নিহত

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার শিবগঞ্জ বাজারের এলাকায় অজ্ঞাত মোটর সাইকেলের চাপায় জামিল মিয়া(৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে নবীগঞ্জ-হবিগঞ্জ আঞ্চলিক সড়কের কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শিবগঞ্জ বাজার এলাকায় এঘটনা ঘটে। নিহত জামিল মিয়া(৪) বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের শ্যামপুর গ্রামের বাসিন্দা ।

পুলিশ সূত্রে জানা যায়,উল্লেখিত সময় হবিগঞ্জ গামী একটি মোটর সাইকেল নবীগঞ্জ-হবিগঞ্জ আঞ্চলিক সড়কের কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শিবগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে শিশু জামিল মিয়া (৪) দৌড়ে রাস্তা পারাপার হওয়ার চেষ্টা করলে দ্রুত গতির মোটর সাইকেল তাকে মারাত্মক ভাবে ধাক্কা দেয়। এতে শিশু জামিল ঘটনান্থলেই মৃত্যু বরণ করে।

এসময় ঘাতক মোটর সাইকেল দ্রুত পালিয়ে যায়। পরে খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। নবীগঞ্জ থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু জামিলের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই জামিলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।