× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

মেহেরপুর সরকারি কলেজের বার্ষিকী শব্দতরু’র মোড়ক উন্মোচন

admin
হালনাগাদ: রবিবার, ১২ আগস্ট, ২০১৮

মেহের আমজাদ,মেহেরপুর (১১-০৮-১৮) মেহেরপুর সরকারি কলেজের বার্ষিকী শব্দতরু’র মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেহেরপুর সরকারি কলেজের বার্ষিকী শব্দ তরু’র মোড়ক উন্মোচন করেন।

সরকারি কলেজের আয়োজনে এবং মেহেরপুর সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত শব্দতরু’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সফিউল ইসলাম সর্দারের সভাপতিত্বে শব্দতরু’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, সহযোগী অধ্যাপক ফুয়াদ খান, মইনুল ইসলাম, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কুদরত-ই-খোদা রুবেল, সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমূখ।

এসময় কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেছেন শুধু শিক্ষা গ্রহন করলেই হবেনা। সুশিক্ষা গ্রহন করতে হবে। তিনি আরো বলেন মেহেরপুর সরকারি কলেজ তাদের যে ঐতিহ্য বজায় রেখে স্মরণিকা প্রকাশ করছে তার জন্য ধন্যবাদ।


এ ক্যটাগরির আরো খবর..