× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

মেহেরপুর শহর বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক কমিটি গঠন

admin
হালনাগাদ: শুক্রবার, ২ অক্টোবর, ২০১৫

মেহের আমজাদ,মেহেরপুরঃ  মেহেরপুর জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে শহরের কাথুলী রোডস্থ সৈনিক লীগের কার্যালয়ে আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু সৈনিক লীগের শহর শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার বিকেলে মোঃ রবিউল ইসলাম রবিকে আহ্বায়ক ও মোঃ মশিউর রহমান মহিম, মুন্না শেখ ও শাওনকে যুগ্ম আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- রাতুল খান, মারুফ হাসান শোভন, নাহিদুজ্জামান, শাহাজালাল খান সাজু, মোঃ ফিরোজ খান, মোঃ রাজু হোসেন ও মোঃ রাজন খান।

এ উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান চন্দনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আতিক স্বপন ও জাহাঙ্গীর খান, সদস্য তোফাজ্জেল হোসেন, সোহেল মল্লিক, শহিদুল ইসলাম, হাসান, যুবলীগ নেতা মালেক হোসেন মোহন, কামরুজ্জামান সেতু, শহর শাখা তরুন লীগের ভারপ্রাপ্ত সম্পাদক হিমু প্রমুখ। এসময় শহরের বিভিন্ন ওয়ার্ড বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..