মেহেরপুর শহরে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে লিফলেট বিতরণ

মেহের আমজাদ,মেহেরপুর (২৮-০৭-১৮):  “শেখ হাসিনার সরকার বার বার দরকার” এই শ্লোগানে মেহেরপুরে লিফলেট বিতরণ করা হয়েছে। পৌর কমিউনিটি সেন্টার থেকে শুরু করে বড় বাজার হয়ে থানা রোড সহ শহরের বিভিন্ন স্থানে বর্তমান সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড এবং অধ্যাপক ফরহাদ হোসেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মেহেরপুরে যে সকল উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করেছে তা তুলে ধরে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

শনিবার বিকালে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়। এ সময় জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আকবর জালাল, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল হোসেন বুলবুল,মোনাখালী ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মিয়ারুল ইুসলাম,জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এ কে আজাদ সাগর, জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি এ.কে কুতুব সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মিরা লিফলেট বিতরণ করেন ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।