× Banner
সর্বশেষ
দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী

মেহেরপুর বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে পালিত হচ্ছে চ্যানেল আই-এর স্বর্ণালী সতের

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০১৫

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুরে বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে পালিত হচ্ছে চ্যানেল আই-এর স্বর্ণালী সতের। কর্মসুচীর মধ্যে রয়েছে র‌্যালী, আলোচনাসভা,জন্মদিনের কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

কর্মসুচীর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকাল ৯টায় মেহেরপুর প্রেসক্লাব থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহর প্রদক্ষিন শেষে প্রেসক্লাব প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এরপর সকাল সাড়ে ৯টার সময় মেহেরপুর প্রেসক্লাব মিলনায়তনে জন্মদিনের কেক কেটে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যানেল আই-এর ১৭তম জন্মদিনের কেক কেটে চ্যানেল আই পরিবারকে শুভেচ্ছা জানিয়ে দীর্ঘায়ু কামনা করেন। এসময় বিশেষ অতিথি পুলিশ সুপার হামিদুল আলম, সাংবাদিক রফিক-উল-আলম সহ উপস্থিত সাংবাদিকরা চ্যানেল আই-এর দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা জানান।

চ্যানেল আই-এর মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনাসভায় অংশ গ্রহন করেন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইনের স্থানীয় সাংবাদিকরা। এছাড়াও আজ সন্ধ্যায় স্থানীয় শহীদ সামসুজ্জোহা পার্কে এক মনোজ্ঞ সাংস্কুতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..