মেহেরপুর পৌরসভার সড়কে বাতি বন্ধের প্রতিবাদে প্রতিবাদ সভা

মেহের আমজাদ, মেহেরপুর (১৯-০৩-১৭): মেহেরপুর পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের ৮০৩জন ভোটার আমদহ ইউনিয়নে স্থানান্তর হওয়ায় মেহেরপুর পৌরসভার সড়কে বাতি বন্ধের প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী ।

রোববার রাত ৮টার দিকে মেহেরপুর পৌর শহরের শিশু বাগান পাড়ায় ওই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । এলাকার স্থানীয় বাসিন্দা রবজুল মন্ডলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড, ইব্রাহীম শাহীন, এলাকবাসী এনামুল হক, মতিয়ার রহমান,বাবলু , চন্দন প্রমুখ । মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, গ্রাম শহর হয়, ইউয়িন পৌরসভা হয় কিন্তু পৌরসভা ইউনিয়ন হয় তা কখনো শুনিনি । তিনি আরও বলেন, পৌরসভার নির্বাচন নিয়ে ইঁদুর-বিড়াল খেলা চলছে । আমি তা থেকে দূরে রয়েছি । আপনারা শহরের মানুষ শহরেই থাকবেন । অপনাদের সব সমস্যা সমাধান করা হবে ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।