মেহেরপুর পুলিশ সুপার কাপ ফুটবল খেলায় আহাদ আলী একাদশ চ্যাম্পিয়ন

মেহের আমজাদ,মেহেরপুর: মেহেরপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত পুলিশ সুপার কাপ ফুটবলে আহাদ আলী একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

গতকাল সোমবার বিকালে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আহাদ আলী একাদশ ৩-১ গোলে জামিরুল একাদশকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের পক্ষে মেহেদী, মেহেদী হাসান ও রিয়াজুল ইসলাম এবং বিজীত দলের পক্ষে আহসান ১ টি গোল করে।

খেলায় বিজযী দলের মেহেদী ম্যান অব দ্যা ম্যাচ একই দলের মেহেদী হাসান মিলন সর্বচ্চ গোল দাতা, গোল রক্ষক সালাম সেরা গোল রক্ষক এবং বিজীত দলের আহসান হাবিব ম্যান অব দ্যা সিরিজের পুরস্কার লাভ করেন।

খেলা শেষে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার লিয়াকত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।