× Banner
সর্বশেষ
বই মেলা হলো ভাষা, সংস্কৃতি ও মুক্তবুদ্ধি চর্চার মিলনমেলা -সংস্কৃতি মন্ত্রী আজ ৮ মার্চ রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ মার্চ (২৩ ফাল্গুন) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

মেহেরপুর পুলিশের মুক্তিযোদ্ধাদের স্মতিচারণ মূলক গ্রন্থ ‘চেতনায় ৭১’এর মোড়ক উন্মোচন

Kishori
হালনাগাদ: রবিবার, ৯ জুন, ২০১৯

মেহের আমজাদ,মেহেরপুর (০৮-০৬-১৯)  মুক্তিযুদ্ধকালীন মেহেরপুর পুলিশে কর্মরত মুক্তিযোদ্ধাদের স্মৃতি চারণ করে রচিত গ্রন্থ ‘চেতনায় ৭১’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় মেহেরপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি ওই গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

এসময় তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ মূলক গ্রন্থ ‘চেতনায় ৭১’ প্রকাশ করে মেহেরপুর জেলা পুলিশ ইতিহাস রচনা করলো। এই প্রথম কোন জেলার পুলিশ এ ধরণের গ্রন্থ প্রকাশনা করলো।

তিনি আরো বলেন, নতুন করে যেমন আর কেউ মুক্তিযোদ্ধা হতে পারবে না। ঠিক তেমনি আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে গর্ব করে বলতে পারি নতুন করে কেউ মুক্তিযোদ্ধার সন্তানও হতে পারবে না।

এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, আমাদের জেলার মার্কেটিং এর বড় সম্ভাবনা হচ্ছে মুজিবনগর। মুজিবনগরকে সামনে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। বর্তমান সরকারের আমলেই মুজিবনগর আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। সারা বিশ্ব থেকে মুজিবনগরকে দেখতে আসবে। মুজিবনগরকে ঘিরে মেহেরপুরের বিভিন্ন স্থানে অনেক গুলো রিসোর্ট তৈরি হবে। আমরা এখন সেই স্বপ্ন দেখি। আপনাদেরও মুজিবনগর মার্কেটিং করতে হবে।

পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম,জেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কে. এম. আতাউল হাকিম লাল মিয়া, সাংবাদিক আলামিন হোসেন,রফিকুল আলম,মেহেরপুর সদর থানার ওসি শাহ্ দারা খান সহ অন্যান্য থানার ওসি,বিভিন্ন মিডিয়ার সাংবাদিক,মুক্তিযোদ্ধা, পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..