মেহেরপুর থিয়েটারের জাতীয় শোক দিবস পালন

মেহের আমজাদ,মেহেরপুর (১৫-০৮-১৮)
জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুর থিয়েটারের উদ্যোগে শোক সভার আয়োজন করা হয়।

বুধবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মেহেরপুর থিয়েটারের সভাপতি হাসানুজ্জামান মালেকের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমীন, জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি মফিজুর রহমান, জেলা সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহমেদ,মেহেরপুর থিয়েটারের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, অরণির সভাপতি নিশান সাবের প্রমূখ। সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে আলোচনা করা হয়। পরে সেখানে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট শাহাদত বরণকারীদের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।