× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নিহত বিপুলের মায়ের সংবাদ সম্মেলন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর সভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর খন্দকার আব্দুল্লাহ আল মামুন বিপুল হত্যা মামলার এজাহারভূক্ত আসামী মাহফুজুর রহমান রিটন ও পুলিশের চার্জশীটভূক্ত আসামী শহীদুল ইসলাম পেরেশান।

সম্প্রতি আসামীদের জেলা যুবলীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক করে কমিটি অনুমোদন দেওয়ায় নিহত বিপুলের পরিবারের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে নিহত বিপুলের মা সাহিদা বেগম লিখিত বক্তব্যে ওই কথাগুলো বলেন। তিনি লিখিত বক্তব্যে আরো বলেন- তারা যুবলীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক হওয়ায় তার পরিবার শংকিত, আশাহত ও বেদনাহত। তিনি কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে বলেন- তারা কি রাজনীতিতে হত্যাকারীদেও উৎসাহিত করেননি ? তিনি প্রধান মন্ত্রী শেখ হাসিনার নিকট হত্যাকারীদের আইনের আওতায় এনে ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার দাবী করেন। এছাঢ়া তদন্ত সাপেক্ষে কমিটি বাতিলের দাবী জানান।

সংবাদ সম্মেলনে নিহত বিপুলের শ্বশুর আব্দুর রাজ্জাক ও পরিবারের লোকজন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..