মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: ছাত্রলীগ নামধারী কতিপয় সন্ত্রাসী দ্বারা প্রবীন শিক্ষক আব্দুস সবুর ওরফে সবুর মাষ্টারের বাড়িতে হামলা ও ভাঙচুর এবং জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনের মালিকানাধীন রিপন টাওয়ারে হামলার প্রতিবাদে জেলা যুবলীগের উদ্যোগে শহরে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
গতকাল শনিবার বিকেলে জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন ও যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম পেরেশানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি জেলা যুবলীগের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে এক প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন ও যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম পেরেশান, জেলা যুবলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক মাহফিজুর রহমান মাহবুব, শহর যুবলীগের সভাপতি শেখ কামাল, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম সম্পাদক আতিক স্বপন, জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি আজাদ সাগর, শহর ছাত্রলীগের সভাপতি আরিফ শেখ রুপক, যুবলীগ নেতা মাহবুব হাসান ডালিম, মালেক হোসেন মোহন প্রমুখ।