মেহেরপুর জেলা বিএনপির তিনদিন ব্যাপী শেষ দিনের পোস্টার প্রচারণা

মেহের আমজাদ, মেহেরপুর (২৩-০৩-১৭): তিনদিন ব্যাপী পোস্টার প্রচারণার শেষদিনে গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে মেহেরপুর বড় বাজারসহ বিভিন্ন এলাকায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুনের নেতৃত্বে নেতাকর্মীরা পোস্টার প্রচারণায় অংশ নেয়।

“জাতীয় সম্পদ, জাতীয় নিরাপত্তা ও গণতন্ত্র পূনঃরুদ্ধারের সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাক ও বাজারে আগুন বিপর্যস্ত জনজীবন” এই শিরোনামে দুটি পোস্টার জনগণকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে সচেতন এবং জনগণের মতামতকে সংগঠিত করার লক্ষ্যে এই পোস্টার প্রচারণা পরিচালিত করছে মেহেরপুর জেলা বিএনপি।

পোস্টার প্রচারনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ইলিয়াছ হোসেন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সাধারন সম্পাদক আবু ওবাইদুল্লাহ সেন্টু সহ অংগ-সংগঠনের নেতাকর্মীরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।