মেহেরপুর জেলা প্রশাসনকে অসহায় ও হত দরিদ্রদের কম্বল প্রদান

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: আশা মেহেরপুরের উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসনের কাছে ২৬৯ টি কম্বল হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ খায়রুল হাসান অসহায় ও হত দরিদ্রদের জন্য ওই কম্বল গ্রহণ করেন।

আশা মেহেরপুর জেলার সিনিয়র ডিষ্ট্রিক্ট ম্যানেজার (সিঃ ডিএম) খন্দকার মোঃ আলাউদ্দীন ২৬৯ টি কম্বল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ খায়রুল হাসানের নিকট হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ রশিদ হাসান খান আলো, আশার সদর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ ফারুক হোসেন, বিএম কুমার বিশ্বজিত দেব, সদর উপজেলা ম্যানেজার মোঃ আতিয়ার রহমান, মোঃ রেজাউল করিম প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।