× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

মেহেরপুরে ৫ম জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: রবিবার, ১৯ মার্চ, ২০১৭

মেহের আমজাদ, মেহেরপুর (১৮-০৩-১৭) “তর্কে বিতর্কে বিজ্ঞানের সাথে” এ শ্লোগানে দৈনিক সমকাল আয়োজিত মেহেরপুরে ৫ম জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টার দিকে মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় হল রুমে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে মেহেরপুর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় প্রথম হয়েছে। জেলার ৮ টি বিদ্যালয় এতে অনুষ্ঠিত হয়। বিজয়ী দল আগামী ২৯ মার্চ বিভাগীয় পর্যায়ে প্রতিযোগীতায় সূযোগ পাবে।

বিতর্কের বিষয় হলো প্রচলিত শিক্ষা ব্যবস্থা বিজ্ঞান মনস্ক সমাজ গঠনে ব্যর্থ হয়েছে, ভবিষ্যৎ কর্মক্ষেত্র নিশ্চয়তা বিজ্ঞান শিক্ষার্থী কমে যাওয়ার হার রোধ করতে পারে ও মোবাইল ফোন প্রযুক্তির কুফল গরীব জনগোষ্ঠীতে, ধনিরাই বেশি সুফল ভোগ করছে।

বিচারকের দায়িত্ব পালন করেন গাংনী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক এনামূল আযীম, প্রভাষক সাজ্জাদুজ্জামান ও প্রভাষক আলমগীর হোসেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমকাল সুহৃদ সভাপতি এনামুল আযীম, সাধারণ সম্পাদক ফজলুল হক ও দৈনিক সমকাল প্রতিনিধি ফারুক হোসেন, মেহেরপুর সরকারী মাধ্যমিক বালিকা বিদ্যালয় (দিবা) প্রধান শিক্ষক আনিসুর রহমান প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..