× Banner
সর্বশেষ
বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস

মেহেরপুরে ২০ লক্ষ টাকার ভারতীয় শাড়ি ও থ্রী পিচ উদ্ধার মিনি ট্রাকসহ দুই জনকে আটক

admin
হালনাগাদ: সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার নুরপুরমোড় থেকে ২০ লক্ষ টাকার ভারতীয় শাড়ি, থ্রী পিচ ও একটি মিনি ট্রাকসহ দুই জনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববাব সকাল ৯ টার দিক পিরোজপুর ক্যাম্প ইনচার্জ মুন্সী আনিছুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করেন। আটকৃতরা হলো মুজিবনগর উপজেলার রামনগর গ্রামের ট্রাক চালক স্বপন (২৮) ও চালকের সহকারি একই গ্রামের শরিফুল ইসলাম (২৩)।

পুলিশ সুপার হামিদুল আলম জানান, ভারত থেকে চোরা পথে ভারতীয় শাড়ি ও থ্রী পীচ সহ একটি মিনি ট্রাক (মিনি ট্রাকের নাম্বার ঢাকা মেট্রো-ন- ১৮-১৮১৭) মেহেরপুরের উদ্ধেশ্যে রওনা দিয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল রাত থেকে নুরপুর মোড়ে অবস্থান নেয়। সকাল সাড়ে ৮ টার দিকে মিনি ট্রাকটি সেখানে পোঁছালে পুলিশ ট্রাকটির গতিরোধ করে তল্লাশী চালায় । এ সময় চালক ও চালকের সহকারী সহ ট্রাকটি আটক করা হয়। পরে সেখান থেকে ৭৮০ পীচ ভারতীয় শাড়ি ও থ্রী পীচ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় ২০ লক্ষ টাকা বলে জানিয়েছেন তিনি। আটকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।এ বিষয়ে মেহেরপুর সদর থানায় চোরাচালানী আইনে মামলা সহ আটকদের জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে। কাপড়ের এই বড় চালানটি কুষ্টিয়া হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হত বলে পুলিশ সুপার আরও জানান।


এ ক্যটাগরির আরো খবর..