মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত ॥ গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ ॥ আলিফ ব্রিকস বন্ধের নির্দেশ জেলা প্রশাসকের

মেহের আমজাদ,মেহেরপুর (৩১-১২-১৭)ঃ  মেহেরপুরে মাটি বহনকারি ট্রাকটরের ধাক্কায় এবার প্রাণ গেল ৮ম শ্রেণির ছাত্র ওয়ায়েচ আলীর। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার রাজাপুর গ্রামের আলিফ ব্রিকসের সামনে ওই দূর্ঘটনা ঘটে। সে রাজাপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, এ দিন সকালে হরিরামপুর গ্রামের নানির বাড়ি থেকে মাছ নিয়ে একটি সাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ওয়ায়েচ। রাজাপুর গ্রামের আলিফ ব্রিকসের সামনে পৌঁছালে একটি ইটভাটার মাটি বহনকারি ট্রাকটর তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় সে। পরে পুলিশ সেখানে এসে লাশ উদ্ধার করে ট্রাকটরটি আটক করে। তবে গাড়ির চালক পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

এদিকে মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র ওয়ায়েচ নিহতের ঘটনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে গ্রামবাসী। আজ রোববার বেলা সাড়ে ১২ টার দিকে ইউপি সদস্য মোঃ ওয়াসিমের নেতৃত্বে ওই কর্মসূচী পালন করা হয়। এই ঘটনায় আলিফ ব্রিকস বন্ধের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।

নিহতের ঘটনায় দুপুরে ঐ গ্রাম থেকে ইউপি সদস্য মোঃ ওয়াসিমের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয় । পরে জেলা পরিষদের চেয়ারম্যান ও ইটভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব গোলাম রসুলের সাথে দেখা করেন তারা। শেষে জেলা প্রশাসকরে কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। গ্রামবাসীদের অভিযোগ সড়কের পাশের জমিতে নির্মাণ করা হয়েছে আলিফ ব্রিকস।

এমনকি সড়কের পাশে কোন জায়গা না ফেলে করা হয়েছে অফিস। খড়ি রাখা হয় রাস্তার সাথে। এতে প্রায়ই দূর্ঘটনার শিকার হয় এলাকাবাসী। বিষয়টি ইটভাটা মালিক চঞ্চলকে জানালেও কোন ব্যবস্থা না নিয়ে চড়াও হয় এলাকাবাসীর উপর। কোন ব্যবস্থা না নেওয়ায় সড়ক দূর্ঘটনার শিকার হয়ে স্কুল ছাত্র ওয়ায়েচকে প্রাণ দিতে হয়েছে বলে অভিযোগ তাদের। তাই ইটাভাটাটি বন্ধের দাবি তাদের।

এদিকে জেলা প্রশাসক পরিমল সিংহ জানান, বিষয়টি জানার পর এসি ল্যান্ডকে ইটভাটাটি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।