মেহের আমজাদ, মেহেরপুর (১৫-১০-১৬)ঃ জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০১৭ উপলক্ষে “পরিচ্ছন্ন হাত সুন্দর ভবিষ্যৎ” এই শ্লোগানে মেহেরপুরে র্যালী, আলোচনা সভা এবং হাত ধোয়ার আয়োজন করা হয়।
রবিবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে মেহেরপুর পৌরসভার সহযোগীতায় এ কর্মসূচীর আয়োজন করা হয়।
মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনের নেতৃত্বে শহীদ ড. সামসুজ্জোহা পার্ক থেকে একটি র্যাালীর উদ্বোধন করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। র্যাালীতে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে সেখানে হাত ধোয়ার আয়োজন করা হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এসময় সেখানে বক্তব্য দেন জেলা প্রশাসক পরিমল সিংহ, স্থানীয় সরকারের উপ-পরিচালক খায়রুল হাসান, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন প্রমুখ।