মেহেরপুরে স্বরবর্ণ ২০০৪-এর বাড়ি বাড়ি গিয়ে অসহায় ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

মেহের আমজাদ,মেহেরপুর (২০-০১-১৮):  বাড়ি বাড়ি গিয়ে অসহায় ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেছে এস.এস.সি মেহেরপুর সরকারি বিদ্যালয়ের স্বরবর্ণ ২০০৪ সামাজিক সংঘ নামের সংগঠন।

গতকাল শনিবার রাত ৯ টার দিকে শহরের মন্ডলপাড়ার যুদ্ধাহত মক্তিযোদ্ধা মৃত ইমরান হোসেনের স্ত্রী পেয়ারি বেগমকে দিয়ে এ কার্যক্রম আরম্ভ করা হয়। এভাবে ১২০ জন অসহায় ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় সেখানে স্বরবর্ণ ২০০৪ সামাজিক সংঘের সভাপতি হাসানুজ্জামান হাসান, ইশতিয়াক কানন, রাসেল, মাহমাদুর রহমান মিশু, তানজিল, সাইমন সাকিব, ইকবাল, সাফায়েতসহ ২০০৪ সালের এস.এস.সি মেহেরপুর সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।