মেহেরপুরে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা সভা এবং চলচ্চিত্র প্রদর্শনী

মেহের আমজাদ,মেহেরপুর (১৩-১০-১৮):  মেহেরপুর জেলা তথ্য অফিসের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা, প্রধান মন্ত্রীর বিশেষ উদ্যোগ সমূহের ব্রান্ডিং, ভিশন ২০২১, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিষয়ে জনগনকে অবহিত এবং সম্পৃক্ত করনের লক্ষে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে গতকাল শনিবার বিকালে পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খায়রুল হাসান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী,মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম. এ খালেক,সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্ম সম্পাদক এ্যাডঃ ইব্রাহীম শাহীন, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান মোঃ শাহ্জামান প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।