বেনাপোলে বাড়ির ছাদে গাঁজার বাগানের খোঁজ পেল র‌্যাব-৬ আটক ১

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের বেনাপোল সীমান্তে বসত বাড়িতে গাঁজার বাগানের সন্ধ্যান পেয়েছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন(র‌্যাব)-৬ সদস্যরা।
এসময় গাঁজা গাছ উদ্ধার ও চাষের সাথে জড়িত মুজিবর রহমান বিশ্বাস (৪০) নামে একজনকে আটক করেছে।

শনিবার (১৩ অক্টোবর) রাত ৮ টায় বেনাপোল সীমান্তের পুটখালী গ্রামে এই গাঁজা চাষের সন্ধান পায় র‌্যাব সদস্যরা।

যশোর র‌্যাব ৬ এর ক্যাম্প কমান্ডার সুরোত আলী জানান, তাদের কাছে গোপন খবর আসে ভারত সীমান্ত বর্তী এলাকা বেনাপোলের পুটখালী গ্রামের জনৈক ব্যক্তির বাড়ির ছাদে দীর্ঘদিন ধরে গাঁজার চাষ হচ্ছে। পরে র‌্যাব সদস্যরা ওই বাড়ির ছাদে অভিযান চালিয়ে দুই কাটা জায়গার উপর চাষ করা গাঁজা গাছ উদ্ধার করে। এসময় গাঁজা চাষের সাথে জড়িত বাড়ির মালিক মুজিবরকে আটক করা হয়।
তার বিরুদ্ধে মাক দ্রব নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।