× Banner
সর্বশেষ
আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস আজ বুধবার (২২ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ বৈশাখ বুধবার (২২ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

মেহেরপুরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের উদ্বোধন

admin
হালনাগাদ: সোমবার, ২ জানুয়ারী, ২০১৭

মেহের আমজাদ,মেহেরপুরঃ সারা দেশের ন্যায় মেহেরপুরে ২০১৭ সালের প্রথম দিনে স্কুলের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।

গতকাল রোববার সকাল ১০টার দিকে মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন।

সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হামিদের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা শুভাষ চন্দ্র গোলদার।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক কাজী আনিছুজ্জামান, শরিফুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এদিকে মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে ২০১৭ সালের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিৎ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা শুভাষ চন্দ্র গোলদার।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক মোজাম্মেল হক, আব্দুর রাজ্জাকসহ শিক্ষক ও শিক্ষার্থীরা। অপরদিকে মেহেরপুরে ফ্রেন্ডস্ ফাউন্ডেশন মডেল একডেমি গতকাল রোববার বেলা ১১টার দিকে আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করে । ফ্রেন্ডস্ ফাউন্ডেশন-এর সহ-সভাপতি এ্যাড. মিয়াজান আলী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন ।

এসময় ফ্রেন্ডস্ ফাউন্ডেশন-এর সাধারণ সম্পাদক হাসানুজ্জামান মালেক, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সৈয়দ এহসানুল কবীর আরিফ,ফ্রেন্ডস্ ফাউন্ডেশন মডেল একডেমির অধ্যক্ষ মোঃ মজিবুর রহমন সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ ছাড়া মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কবি নজরুল শিক্ষা মন্্জিল সহ জেলার বিভিন্ন স্কুলে নতুন বছরের প্রথম দিনে নতুন বই বিতরণ করা হয় ।

এ বছর মেহেরপুর জেলায় ১০ লক্ষ ১০ হাজার ৫’শ ২১ টি নতুন বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..