× Banner
সর্বশেষ
ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর বর্তমান প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই  -অর্থমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক জ্বালানি সাশ্রয়ে দোকানপাট শপিংমল নিয়ে নতুন সিদ্ধান্ত ‘ইস্টার সানডে’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর সাথে চার্চের শীর্ষস্থানীয় নেতারা ৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস

মেহেরপুরে শিক্ষক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুরঃ ঘোষিত ৮ম জাতীয় পে-স্কেলে এম.পি.ও ভূক্ত বে-সরকারি শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভূক্ত করায় মেহেরপুরে শিক্ষক সমাবেশ ও আলোচনা সভা ও আনন্দ শোভযাত্রা বের করা হয়েছে।

বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ ও বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) এর আয়োজনে গতকাল সোমবার বেলা ১১টায় মেহেরপুর পৌর টাউন হলে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের আহ্বায়ক যাদুখালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হোসনে মোবারক ও কুতুবপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী মাষ্টার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ একরামুল আযীম, মেহেরপুর দারুল উলুম মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ আনসার উদ্দিন বেলালী প্রমুখ। পরে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের আহ্বায়ক যাদুখালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান টিপুর নেতৃত্বে শহরে একটি র‌্যালি বের করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..