× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ও চীনের উপ – তথ্যমন্ত্রী আম উৎসব আয়োজন করলো স্বপ্ন, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মৌসুমি আনন্দের ছোঁয়া বিয়ের প্রলোভনে হাতিয়ে নিল প্রবাসীর সাড়ে ২৪ লাখ টাকা ফেরত চাওয়াতে প্রাণনাশের হুমকি থানায় জিডি কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান, এক মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর ২০২৮ সালের মধ্যে সব নাগরিককে ই-হেলথ কার্ড দেওয়া হবে – স্বাস্থ্যমন্ত্রী কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক ‎ পাইকগাছার ঢেউ সংস্থার পরিচালক সুকান্তি ঢাকা থেকে নিখোঁজ ; এক মাসেও মেলেনি সন্ধান  পাইকগাছার চাঁদখালীতে গনপিটুনীতে নিহতের ঘটনায় গ্রেফতার সাবেক ছাত্রনেতা মিন্টু কে জেল-হাজতে প্রেরণ  বাংলাদেশ ও ইইউ’র মধ্যে আরও গভীর সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত

মেহেরপুরে লাশবাহী নছিমন দূর্ঘটনায় আহত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুর (০৭-০৪-১৬): সড়ক দূর্ঘটনায় নিহত সুরাত আলীর লাশ হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার পথে দূর্ঘটনার শিকার হয়েছে লাশবাহী স্যালো ইঞ্জিন চালিত যান নছিমন।

এ ঘটনায় আহত হয় নিহত সুরত আলীর ছেলে ইয়াছিন আলী (১৪), তার আত্মীয় বিটন (২৭), আরজান (৩৫), ইউপি সদস্য ইমদাদুল হক (৫৫), হারেজ উদ্দীন (৫০) সহ ১০ জন।

আহতের মধ্যে আরজান ও ইমদাদুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিরা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি ফার্মের সামনে এ দূর্ঘটনা ঘটে। আহতদের বাড়ি চুয়াডাঙ্গা জেলার কুলপালা গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের পুরাতন দরবেশপুর নামক স্থানে মোটর সাইকেলের ধাক্কায় নিহত হয় মুদি ব্যবসাী সুরত আলী।

তার লাশ মেহেরপুর হাসপাতালের মর্গে রাখা ছিল। সকালে তার আত্মীয় স্বজনদের কাছে পুলিশ লাশটি হস্তান্তর করেন। লাশটি একটি স্যালো ইঞ্জিন চালিত যান নছিমনযোগে নিয়ে যাবার পথে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি ফার্মের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়।

এতে আহত হয় ১০ জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে আরজান ও ইমদাদুলের অবস্থার অবনতি হলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে কর্তব্যরত চিকিৎসক ।


এ ক্যটাগরির আরো খবর..