× Banner
সর্বশেষ
তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

মেহেরপুরে মরমী সাধিকা রেনুকা খেপীর ৩৫তম উফাত দিবস পালন

admin
হালনাগাদ: বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: মরমী সাধিকা রেনুকা খেপীর ৩৫তম উফাত দিবস উপলক্ষে এক সাধু সমাবেশ মেহেরপুর শহরের ক্যাশবপাড়া নুরুন্নাহার সাধুর আশ্রমে অনুষ্ঠত হয়।

মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত সাধু সমাবেশে সভাপতিত্ব করেন নুরুন্নাহার ফকিরানী (সাধু)। ইমদাদুল হক জীবন ডাক্তারের সার্বিক তত্ত্বাবধানে ও রতন ফকিরের পরিচালনায় অনুষ্ঠানে লালন সংগীত ও পালাগান পরিবেশন করেন  বেতার ও টিভি  শিল্পী সাধনা, হারুন ফকির, ইনসান ফকির, রতন ফকির, হাফিজ বাউল, শিশু শিল্পী ঐশ্বর্য ও দেলওয়ার, নজরুল শাহ ও চমৎকার শাহ প্রমুখ।

সাধু সমাবেশে আরাফাত শাহ, চমৎকার শাহ, আব্দুল মজিদ বিশ্বাস, কালু ফকির, আনসার ফকির, রিপন, ইসমাইল ফকির, আব্দুল ওহাব, নাসির ফকির, বিউটি ফকিরানীসহ কয়েকশত ভক্ত উপস্থিত ছিলেন। গুরুপদে আসন গ্রহণ করেন খেদু শাহ।


এ ক্যটাগরির আরো খবর..